শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ নিবন্ধন শুরু
আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো জাতীয়ভাবে পালিত শেখ রাসেল এবং প্রথম স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম। এর মধ্যে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।আর দুই গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যথাক্রমে গ্রুপ ক: ২ অক্টোবর এবং গ্রুপ খ: ৩ অক্টোবর সন্ধ্যা ৭টা - রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত। অপরদিকে স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শেষ হবে ২০ সেপ্টেম্বর। এই প্রতিযোগিতায় বাংলাদেশী ৮ বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক অংশ নিতে পারবে। তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
বৃহস্পতিবার আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আলম মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানিয়েছেন, স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতা যথাক্রমে গ্রুপ ক: ২৪ সেপ্টেম্বর ২০২৩, গ্রুপ খ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ এবং গ্রুপ গ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ (সময়- সন্ধ্যা ৭টা - রাত ৮টা; ১০ মিনিট) অনুষ্ঠিত হবে। এজন্য সংযুক্ত লিংকে ক্লিক করে স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ এ এবং শেখ রাসেল অনলাইন কুইজে নাম নিবন্ধন করতে হবে।







